ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

চলনবিলের ফসল ঘরে তুলতে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

oppo_0

১২’শ মিটার পাকারাস্তার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে চলনবিল অধ্যুষিত দশ গ্রামের অন্তত ২০ হাজার বাসিন্দাকে। চলনবিলের নাটোরের গুরুদাসপুর অংশের বিয়াঘাট বিলহরিবাড়ি আনিসের বাড়ি থেকে জলিলের বাড়ি পর্যন্ত কাচা রাস্তা বর্ষা মৌসুমে চলাচলের অনুপোযোগী হয়ে পরে। সোমবার (১৪ জুলাই)  এলাকার ৫ শতাধিক মানুষ মানববন্ধনে রাস্তা পাকা করনের দাবী জানান।
জানা গেছে, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জনগুরুত্বপুর্ন বিলহরিবাড়ি আনিসের বাড়ি থেকে জলিলের বাড়ি পর্যন্ত রাস্তা দিয়ে হরদমা,সাবগাড়ী যোগেন্দ্র নগর,জ্ঞানদানগর,বিলহরিবাড়ি,তেলকুপিসহ অন্তত ১০ গ্রামের মানুষ চলনবিলে উৎপাদিত ফসল ঘরে তোলে। কিন্তু বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই কাদাজলে দুর্ভোগ পোহাতে হয় কৃষক শ্রমিকসহ এ এলাকায় বসবাসকারী সর্বসাধারণকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জিল্লুর রহমান,মহিরুল ইসলাম,ফেরদৌস আলম,আব্দুল আজিজ,সাইদুর রহমান প্রমুখ। বক্তারা দ্রুত রাস্তাটি  পাকা করণের দাবী জানিয়ে বলেন,চলনবিল অধ্যুষিত বিলহরিবাড়ি গ্রামে এ রাস্তা দিয়ে কৃষক,শ্রমিক,শিক্ষার্থী চলাচল করে। বৃষ্টি হলেই পানি জমে কর্দমাক্ত রাস্তায় হেঁটেও চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে রোগী, মসজিদ, মাদরাসা, কবরস্থান,স্কুলগামী সর্বসাধারণের ভোগান্তির শেষ হয়না।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সুজা বলেন, জনগুরুত্বপুর্ণ ওই রাস্তাসহ ইউনিয়নের কাচা রাস্তাগুলো পাকাকরনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রতই রাস্তাটি পাকা হবে।# ১৪-০৭-২০২৫
জনি পারভেজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলনবিলের ফসল ঘরে তুলতে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫