ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

সুজানগরে গুলিবিদ্ধ বিএনপি নেতা শেখ আব্দুর রউফের বাড়িতে ফের গুলিবর্ষণ, হত্যার হুমকি

জুবায়ের খান প্রিন্স, পাবনা
  • আপডেট সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

পাবনার সুজানগর উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আব্দুর রউফের বাড়িতে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে ।

গত ২ আগস্ট (শনিবার) গভীর রাতে সুজানগর পৌরসভায় তার নিজ বাড়িতে দুর্বৃত্তরা এ গুলিবর্ষণ চালায়। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এর আগে, গত ৯ জুলাই সন্ধ্যায় সুজানগর বাজার এলাকায় তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুদিন আগে তিনি বাড়ি ফিরেন।

শেখ আব্দুর রউফ অভিযোগ করে বলেন, “আমাকে হত্যাচেষ্টার শিকার করেও আমার নামেই একটি মিথ্যা মামলা দেওয়া হয়। আমি হাইকোর্ট থেকে সে মামলায় জামিন নিই। পরে ৪ আগস্ট রবিবার পাবনার একটি ফৌজদারি আদালতে দায়ের হওয়া আরেকটি মামলায়ও আমি জামিন নিই।”

তিনি আরও বলেন, “আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। জানি না সুস্থ হতে আর কতদিন লাগবে। কিন্তু তবু আমার ওপর আবারও গুলিবর্ষণ হয়েছে। এতকিছুর পরেও আমাকে কিছু না জানিয়েই দল থেকে বহিষ্কার করা হয়েছে—যেটি আমার জন্য চরম অমানবিক ও দুঃখজনক।”

তিনি দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, “আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার দাবি করছি। একই সঙ্গে আমার বিরুদ্ধে নেওয়া বহিষ্কারাদেশটি প্রত্যাহারের অনুরোধ জানাই।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুজানগরে গুলিবিদ্ধ বিএনপি নেতা শেখ আব্দুর রউফের বাড়িতে ফের গুলিবর্ষণ, হত্যার হুমকি

আপডেট সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫