ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে – বিএনপি নেতা হাবিব

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেব্রুয়ারীতে নির্বাচন না দিলে ফ্যাসিস্ট আওয়ামীলীগের মতো অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে। আঃলীগ যেমন একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারে নি। পালাবো না বলেও, দেশ ছেড়ে পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও দু-একটা ছোটখাটো দলের ওপর ভিত্তি করে একতরফা নির্বাচন করলে তাদের পরিনতিও ফ্যাসিস্ট আঃলীগের মতোই হবে।

মঙ্গলবার (৫আগষ্ট) দুপুরে পাবনার ঈশ্বরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব আরও বলেন, আজ নতুন নতুন দল বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করেই চলেছে। আমরা অনেক সহ্য করেছি। আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। বিএনপিকে কুটুক্তি করে কথা বললে তার উচিত জবাব দেওয়া হবে। এ সরকারের উচিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের সম্মানিত করে তাদের পরিবারকে পূনর্বাসিত করা এবং হত্যাকারী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীর বিচার করা। এসময় হাবিব আবারও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সহ-সভাপতি আতিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন,  ঈশ্বরদী পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক খন্দকার অনিক, সাইফুল ইসলাম পন্ডিত, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফসহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীসহ অন্যান্যরা।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড হয়ে পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে – বিএনপি নেতা হাবিব

আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫