ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে  জরিমানা

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৪:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় ঢাকা কিং বেকারিকে এক লাখ ও বিসমিল্লাহ এগ্রো ফিড নামে আরেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ আগষ্ট) বিকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর নেতৃত্বে উপজেলার দাশুড়িয়া রেলগেট এলাকায় ঢাকা কিং বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকার বেকারি খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। স্টোর রুমে বিভিন্ন খাদ্য উপকরণ ফুড কালার ও ফ্লেভার পাওয়া যায় সে গুলোর মোড়কে যথাযথ লেবেল সংযোজন অবস্থায় পাওয়া যায়নি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলাগালা করা হয় এবং উৎপাদনকৃত মালামাল ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে ঢাকা কিং বেকারি লিমিটেড কর্তৃপক্ষকে খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

এর আগে, মুলাডুলি গোডাউন পাড়া এলাকায় অনুমোদনহীন বিসমিল্লাহ এগ্রো ফিড নামে একটি পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

এসময় প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব হোসেনকে অনুমোদনহীনভাবে পশু খাদ্য বাজারজাত এবং এন্টিবায়োটিক ব্যবহার করায়  মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী  ৫০ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জনাব সুবীর কুমার দাশ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ও ভেটেরিনারী সার্জন ডা. ফারুক হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে  জরিমানা

আপডেট সময় : ০৪:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫