ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

রাজশাহীতে সন্তান ও স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:১৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

রাজশাহীর পবার বামন শেখর এলাকায় ঋণের দায়ে দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত রাতে পারিলা ইউনিয়নের বামনশেখর এলাকায় এ ঘটনাটি ঘটে। বাড়ির শোয়ার ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন মিনারুল ইসলাম, মনিরা বেগম, শিশু মিথিলা খাতুন ও মাহিম। আত্মহত্যাকারী মিনারুলের হাতে লিখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

চিরকুটে মিনারুল লিখেছেন, “আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাবারের অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।”

রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে সন্তান ও স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:১৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫