ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৪:১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এর আয়োজনে শরিফুল ইসলাম তুহিন এর নিজ বাড়ী সংলগ্ন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে ও সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

আরো বক্তব্য রাখেন মুলাডুলি ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল হক শরীফ, মুলাডুলি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলী আকবর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম ডালিকি, সদস্য সচিব বিপুল মোল্লা, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক অনিক খন্দকার, ছাত্র নেতা জীবন মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি খলিলুর রহমান, সদস্য সচিব আজিজুল মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম লাকি, ঈশ্বরদী উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক পারভেজ পলাশসহ অনেকেই। অনুষ্ঠানটি দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।












