ঈশ্বরদীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন
- আপডেট সময় : ০৪:১৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীর মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকালে দীশারী সেবা সংঘের উদ্দোগে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারামুক্ত বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন ও বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম শাহীন।
শহীদ জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সদ্য কারামুক্ত নেতা শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওহিদুল মেম্বার, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা,পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, ঈশ্বরদী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম খন্দকার, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, রাসেল মাহমুদ, ছাত্র নেতা মেরিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।












