খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সুজানগর উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা তোরাপ আলী, ইয়াকুব আলী, মোশারফ হোসেন বাদশা, সাফা, মনিরুজ্জামান মান্নান, মুক্তার শেখ প্রমুখ। এছাড়া ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন, ভবানীপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশিকুর রহমান।
উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধ্বংসে যারা ৫ আগস্টের পর দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করছে তারা বিএনপির কেউ নয়। বিএনপির নেতাকর্মীরা সবসময় শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছে। এ সময় তিনি সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।













