ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার সকালে কক্সবাজার পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে যোগ দিয়েছেন। তিনি সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিন দিনের এই সংলাপ গতকাল হোটেল বে ওয়াচে শুরু হয়েছে। এতে কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাসসকে জানান, সংলাপ মূলত সেপ্টেম্বরের উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে আয়োজন করা হয়েছে। এর বিশেষ তাৎপর্য হলো রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি অংশগ্রহণ। তারা এখানে তাদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানাবেন। এই মতামত ও আলোচনা ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনের আলোচনায় প্রতিফলিত হবে।

সংলাপে মানবিক সহায়তা নিশ্চিত করা, রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক অঙ্গনে দৃশ্যমান রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পেয়েছে।

তিন দিনব্যাপী এই সংলাপ আগামীকাল মঙ্গলবার শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৭:১৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫