সংবাদ শিরোনাম ::
সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিভিন্ন মন্দির পরিদর্শন ও নগদ অর্থ প্রদান
কুষ্টিয়া প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসায় বিভিন্ন মন্দির পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।
বুধবার (১লা অক্টবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি।
এসময় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুমন হোসেন, পৌর বিএনপি’র সদস্য সোহেল রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আইজল দূর্গা মন্দির, রমানাথপুর সার্বজনীন দূর্গা মন্দির, হিজলাবট সার্বজনীন দুর্গা মন্দির, ওসমানপুর সার্বজনীন দুর্গা মন্দির, রায়পুর দুর্গা মন্দির সহ বেশ কয়েকটি মন্দিরে নগদ অর্থ প্রদান করা হয়।

















