ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

নেত্রকোণায় অবৈধ স’মিল দিয়ে বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করার অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি ঃ
  • আপডেট সময় : ০২:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

জেলার আটপাড়া উপজেলার পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের পাশে প্রশাসনের সকল নিয়ম-নীতি উপেক্ষা করে লাইসেন্স ছাড়াই স্কুলের নাকের ডগায় আবুল স’মিল (করাত কল) স্থাপন করা হয়েছে। উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। লাইসেন্স ছাড়া এ অবৈধ স’মিল গড়ে উঠায় স্কুলের পরিবেশের ক্ষতি হবে, অন্যদিকে প্রশাসন রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।

অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তা স’মিল মালিক আবুল মিয়ার কাছ থেকে উৎকোচ নিয়ে এ মিল দেওয়ার সহযোগিতা করছে। এলাকাবাসী জানিয়েছে স’মিলের মালিক এর মধ্যে গ্রাম গঞ্জের আনাচে কানাচে রাতের আঁধারে নিষিদ্ধ কাঠ ও বন বিভাগের অবৈধ কাঠ সংগ্রহ করা শুরু করেছে।

এ ব্যাপারে বন বিভাগের সহকারী বন সংরক্ষক এক কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো। তারা যেন এ বিষয়ে দ্রæত ব্যবস্থা নেন। এ মিল চালু হওয়াতে একদিকে স্কুলের পরিবেশ বিনষ্ট হবে ও বৃক্ষ নিধন হবে, অপরদিকে স্কুলের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। ছাত্র অভিভাবক নুরুল ইসলাম বলেন এ স’মিল হওয়াতে স্কুলের পরিবেশ বিনষ্ট হচ্ছে। ছাত্রী অভিভাবক নিজাম উদ্দিন বলেন হঠাৎ করে স্কুলের পাশে একটি স’মিল হয়ে গেছে, এটা মগের মল্লুক হয়ে গেছে কেউ কিছু বলছেনা।

স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবক ও এলাকাবাসীর দাবি অবৈধ এ স’মিল মালিক আবুল মেম্বার এর বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট এর মাধ্যমে গ্রেপ্তার করা হয়। অবৈধ স’মিলের বিষয়ে মালিক আবুল মেম্বার এর সাথে ফোনে কথা বলতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়।

এই নিয়ে পাহাড়পুর উচ্চ বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মাদ মানিক মিয়া বলেন স’মিল উদ্বোধন করার জন্য আমার কাছে এসেছিল মিলের মালিক আবুল মিয়াকে বলে দিয়েছি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমস্যা হলে প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেত্রকোণায় অবৈধ স’মিল দিয়ে বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করার অভিযোগ

আপডেট সময় : ০২:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫