ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

আপারভদ্রা নদী খননে চুকনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
  • আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

কেশবপুর-ডুমুরিয়ার সীমান্তবর্তী আপারভদ্রা নদীর সীমানা নির্ধারণসহ নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা অপসারণ ও অবৈধ দখল-দূষণ রোধকল্পে যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোর-এর আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর-২৫) বিকেলে চুকনগর বাজার বনিক সীমিতির কার্যালয়ে বনিক সীমিতির সভাপতি শাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং জামাত নেতা মঈনউদ্দীন-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার।

প্রধান অতিথি বলেন, “নদীপাড়ের জনগনের যাতে ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে এবং সেনাবাহিনী যারা থাকবেন তাঁরা অত্যন্ত আন্তরিক। কোন সমস্যা দেখা দিলে আমাদের জানাবেন।” বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর পানি উন্নয়ন বোর্ডের এ্যাকচেঞ্জ পলাশ কুমার ব্যানার্জি, কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ, ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চুকনগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন, জামায়েত ইসলামের আটলিয়া ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান, সমাজ সেবক শহিদুল ইসলাম প্রমূখ। ভবদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতলেবসহ স্থানীয় জনপ্রতিনিধি, নদীপাড়ের জনগন ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপারভদ্রা নদী খননে চুকনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫