ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
  • আপডেট সময় : ০৩:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে র‍্যালি, ভূমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য  “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, কেশবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম প্রমূখ।

আলোচনা সভা শেষে অগ্নিকান্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি নিয়াজ মোহাম্মদ ফয়সাল, সাংবাদিকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ০৩:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫