ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি

গফরগাঁওয়ে একই দোকানে তিনবার চুরি — সর্বশেষে ৬৫ হাজার টাকা উধাও ।

হামিম হাসান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২নং বারবাড়ীয়া ইউনিয়নের পাকাটি বাজারে একই দোকানে পরপর তিনবার চুরির ঘটনা ঘটেছে। দোকানের নাম “কামাল ট্রেডার্স”, মালিক হারুন-অর-রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১২ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দোকানে সর্বশেষ চুরির ঘটনাটি ঘটে। চোরেরা দোকানের তালা ভেঙে নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। তবে দোকান থেকে অন্য কোনো মালামাল নেওয়া হয়নি।

দোকান মালিক হারুন-অর-রশিদ জানান,“এই দোকানে এর আগেও দুইবার চুরি হয়েছে। প্রথমবার দোকান খোলা অবস্থায় প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। দ্বিতীয়বারও টাকা চুরি হয়, এমনকি চোরেরা দোকানের ভেতরে বসে রান্না করে খেয়ে যায়। এবার তৃতীয়বার আবারো টাকা নিয়ে গেল।”

পাকাটি বাজারের ব্যবসায়ীরা জানান, এলাকায় টহল পুলিশের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন এমন ঘটনা আর না ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গফরগাঁওয়ে একই দোকানে তিনবার চুরি — সর্বশেষে ৬৫ হাজার টাকা উধাও ।

আপডেট সময় : ০৯:৫৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫