ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন—প্রতিটি ধাপেই প্রয়োজন সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনা। প্রকল্পের লক্ষ্য, সময়সীমা ও ব্যয়ের সঠিক ভারসাম্য রক্ষা করতে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বর্তমানে মন্ত্রণালয়ে ১০টি প্রকল্প চলমান। এসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। তিনি মন্ত্রণালয়ের প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

দিনব্যাপী প্রশিক্ষণে রিসোর্স পার্সন (সম্পদব্যক্তি) হিসেবে সেশন পরিচালনা করেন সাবেক সচিব মোস্তা গাউসুল হক। প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫