ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরের ৮ ছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নাজনীন মুন্নির টকশো বাণিজ্যে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল রাজনৈতিক আশ্রয় না পেয়ে দেশে ফিরলেন নাজনীন মুন্নি কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু

রাবি ছাত্রদল সভাপতির পোস্ট গুজব আরএমপি

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবির এমন দাবি করে পোস্ট করে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। সেই পোস্টকে গুজব বলে বিবৃতি দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি)। বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০মিনিটে তাদের ফেসবুক পেজে এই বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, অদ্য ১৬ তারিখ রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোক দাঁড়িয়ে কিছু করছে এরকম অস্পষ্ট দূর থেকে ধারন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হয়েছে একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত পাশে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় যে, বিভিন্ন দলের সমর্থক স্থানীয় উৎসুক লোকজন বাগানের পায়ে হাঁটা পথে ঘুরা ফেরা করছে, গাছের ছায়ায় আড্ডা দিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। এটির খুব কাছাকাছি পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের অবস্থান। বাস্তবতা হচ্ছে এরকম একটি প্রকাশ্য স্থানে পুলিশএবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া কর্মীদের নাকের ডগায় অস্ত্র বিতরণ করা সম্ভব নয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কোনো একটি মহল উৎসুক লোকজনের আড্ডা দেওয়া ও খাওয়ার বিষয়টি দূর থেকে ধারন করে অস্ত্র বিতরণের নামে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতংক ছড়ানোর চেষ্টা করছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক এবং কমেন্ট করা ফৌজদারি অপরাধ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাবি ছাত্রদল সভাপতির পোস্ট গুজব আরএমপি

আপডেট সময় : ১২:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫