ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পাবনার তিন আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন রাজশাহী- ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেলেন দাঁড়িপাল্লা ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নবঘোষিত কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে—এমন অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদলের একাংশ।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন,“২১ অক্টোবর ২০২৫ তারিখে ঘোষিত ১২ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে অযোগ্য ও ছাত্রলীগের পদধারী ব্যক্তিদের রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে।

তিনি দ্রুত নতুন করে যোগ্য ও ত্যাগী কর্মীদের সমন্বয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে ঈশ্বরদী শহরে ছাত্রদল নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫