ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত ব্যক্তি অনুমানিক বয়স (৪৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (দুই নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের পৌরশহরের বড়ালব্রিজ রেলস্টেশনের পশ্চিমে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সামনে হেলিপ্যাড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রেললাইনের ওপর একাই দাড়িয়ে ছিলেন ঔ মানসিক প্রতিবন্ধী যুবক। এসময় সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেন চলে আসে। এক পর্যায়ে পথচারীরা ডাক চিৎকার দিলে সেখান থেকে সরে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে অবহিত করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার এস আই তপন কুমার বলেন, লাশ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫