ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

পলাশবাড়ীতে জনসেবা ক্লিনিকে প্রসূতির মৃত্যু, ক্লিনিক তালাবদ্ধ করে মালিক পলাতক

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ-
  • আপডেট সময় : ০৬:৫২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগে অনিয়মের অভিযোগে রেখা বেগম নাম এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ক্লিনিক মালিক তাওহিদ রহমান ক্লিনিকে তালা মেরে পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে ৪ নভেম্বর মঙ্গলবার পলাশবাড়ী পৌর শহরের রংপুর রোডে অবস্থিত জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূতি মাকে সিজারিয়ান অপারেশনের জন্য প্রস্তুত করা হলে দায়িত্বপ্রাপ্ত অ্যানেসথেসিয়া চিকিৎসক উপস্থিত না থাকায় ক্লিনিকের মালিক তাওহিদ রহমান নিজেই গাইনী চিকিৎসকের মাধ্যমে রোগীকে অ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করান। এতে অতিরিক্ত ডোজ প্রয়োগের কারণে প্রসূতির শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলে সেখানে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়।বমৃত রেখা বেগম উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর (মাস্টারপাড়া) গ্রামের অটো ভ্যান চালক লাভলু মিয়ার স্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, তাওহিদ রহমানের মালিকানাধীন “জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” ছাড়াও “নিউ লাইফ ক্লিনিক” ও “নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার” নামে আরও দুটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই বিভিন্ন বড় ধরনের অপারেশন ও চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সালাউদ্দীন আহমেদ জানান, জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিকের আরও দুটি ক্লিনিক রয়েছে। সেই ক্লিনিকে কাগজপত্রের ক্রটি থাকায় পূর্বেও ভ্রাম্যমানের মাধ্যমে জরিমানা তাদের সংশোধনের সতর্কতা করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে আবারো এরকম কোনো অভিযোগ বা সমস্যা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পলাশবাড়ীতে জনসেবা ক্লিনিকে প্রসূতির মৃত্যু, ক্লিনিক তালাবদ্ধ করে মালিক পলাতক

আপডেট সময় : ০৬:৫২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫