বিএনপি নেতা তরিকুল ইসলামের ৭ম মৃত্যু বার্ষিকীতে করিচিয়া তেঁতুলিয়ায় দোয়া ও খাবার বিতরণ
- আপডেট সময় : ০৬:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা জননেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
বুধবার বাদ আছর যশোর সদর উপজেলার ১০ নং চাঁচড়া ইউনিয়নের ৩নং করিচিয়া তেঁতুলিয়া ওয়ার্ড বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান অতিথি হিসাবে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা বি এনপি নেতা যশোর পৌরসভা র সাবেক মেয়র মারুফুল ইসলাম, কামাল হোসেন, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তোরাব আলী জমাদ্দার, সাইফুর রহমান বাবলা, মুজিবর রহমান, আব্দুল হালিম, যুবদল নেতা ইমামুল, উজ্জ্বল, ইমরান, স্বেচ্ছা সেবক দলের নেতা মিজানুর রহমান, ছাত্রদলের ওয়ার্ড সভাপতি তামিমুল ইসলাম শাওন, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা খলিলুর রহমান, সোবহান জমাদ্দার, আব্দুর রাশেদ প্রমুখ।
এ সময় সহস্রাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে হাফেজ মাওলানা হাফিজুর রহমান আছর নামাজ শেষে তেঁতুলিয়া বাগেরহাট বাজার জামে মসজিদে দোয়া পরিচালনা করেন।











