ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

সোনাতলায় ঝুঁকিপূর্ণ চার ভোটকেন্দ্র পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহমান

ফয়সাল আহম্মেদ, সোনাতলা (বগুড়া):
  • আপডেট সময় : ০৬:০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে বগুড়ার নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহমান সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের চারটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পদ্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুয়াকুয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়, লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ও পাকুল্লা বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন তার স্টাফ অফিসার তাসোয়ার তানজামুল হক, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, উপজেলা নির্বাচন অফিসার সোহাগ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান একেএম লতিফুল বারি টিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ সময় জেলা প্রশাসক কেন্দ্রগুলোর অবকাঠামোগত নিরাপত্তা, প্রবেশমুখ, ভোটারদের চলাচল, আলোকসজ্জা, সিসিটিভি স্থাপনের সম্ভাব্যতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কেন্দ্রভিত্তিক আলাদা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন,
“স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজন এখন প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সাধারণ জনগণ যেনো বিনা ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং প্রতিটি ভোট যেনো সঠিকভাবে গণনা হয়—সে লক্ষ্যে জেলা প্রশাসন কঠোর তদারকিতে রয়েছে। এই উপজেলার ভোটারদের মাঝে আস্থা সৃষ্টি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই আমাদের আজকের এই মাঠ পরিদর্শন।”

তিনি আরও জানান, নির্বাচনের দিন প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সকল বাহিনীর বহুমাত্রিক নিরাপত্তা বলয় গঠন করা হবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে মোবাইল টিম সারাদিন মাঠে থাকবে যাতে কোনো অনিয়ম বা অশান্তির সুযোগ কেউ নিতে না পারে।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, পাকুল্লা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে অতীতে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেজন্য এবার আগে থেকেই ঝুঁকি চিহ্নিত করে কেন্দ্রভিত্তিক বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকাজুড়ে ভোটারদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা থাকলেও নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। জেলা প্রশাসকের এ পরিদর্শনের পর ভোটারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনাতলায় ঝুঁকিপূর্ণ চার ভোটকেন্দ্র পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহমান

আপডেট সময় : ০৬:০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫