ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না- স্বপন

কায়সার আহম্মেদ, চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

‘আমরা ধানের শীষের বাইরের কেউ না। ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে তাহলে কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি প্রার্থীর পক্ষে গণমিছিল শেষে বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।
ভাঙ্গুড়ার বিএনপি নেতা স্বপনের এমন বক্তব্যের পর চাটমোহর উপজেলাসহ পাবনা-৩ এলাকার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুহূর্তে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

প্রসঙ্গত, পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাতির তুহিনকে। তাকে ‘বহিরাগত’ উল্লেখ করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির একাংশের নেতা-কর্মীরা। তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া না হলে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা তাদের একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চলছে উত্তেজনা। চলছে পাল্টাপাল্টি কর্মসূচি।
তারই অংশ হিসেবে শনিবার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার নেতা-কর্মীদের নিয়ে গণমিছিলের আয়োজন করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। গণমিছিল শেষে চাটমোহর বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

সেখানে বক্তব্য দিতে গিয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন ধানের শীষের বাইরে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কথা একটাই। আমরা ধানের শীষের বাইরের কেউ না। যদি ধানের শীষের বাইরে কেউ যায়, আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোনো লোক থাকবে না।’

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, ‘আমি বোঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশ্য কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করবো বিএনপি সবাই একসঙ্গে থাকবো।’

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, ‘সে (নূর-মুজাহিদ স্বপন) এতো কাঁচা রাজনীতিবিদ নয়। আপনারা (সাংবাদিকেরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন। সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না- স্বপন

আপডেট সময় : ০৬:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫