পাবনা-৪ আসনে হাবিবুর রহমান
হাবিবের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল
- আপডেট সময় : ০১:২৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ঘোষনা করা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি মো: হাবিবুর রহমান হাবিবকে। তাকে মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন প্রত্যাহার ও পূনঃবিবেচনা করে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর কে মনোনীত করার দাবিতে মশাল মিছিল ও পথসভা করেছে ঈশ্বরদী ও আটঘড়িয়া বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় থেকে এ পথসভা শুরু করেন তারা। এসময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের রেলওয়ে গেটস্থ খায়রুজ্জামান বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জমায়েত করেন অংশগ্রহন কারী হাজারো নেতা কর্মীরা।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মালিথার সভাপতিত্বে সঞ্চালনা করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।
বক্তব্যে হাবিবুর রহমান হাবিব কে স্বৈরাচার আওয়ামীলীগের দোসর উল্লেখ করে বক্তারা বলেন, তাকে বিএনপি থেকে মনোনীত করায় ঈশ্বরদী-আটঘড়িয়া বাসীর মনোবাসনা ক্ষুন্ন হয়েছে। তাই নির্বাচনী মাঠ জরিপ করে যে কোন মূল্যে তার মনোনয়ন প্রত্যাহার করে ঈশ্বরদী আটঘরিয়ার জননন্দিত নেতা জাকারিয়া পিন্টুকে পুনঃরায় মনোনীত করে পাবনা-৪ আসনটি তারেক রহমানকে উপহার দিতে চান তারা।
এসময় সভাপতির বক্তব্যে শামসুদ্দিন মালিথা বলেন, হাবিবুর রহমান হাবিবের সাথে ঈশ্বরদী এবং আটঘড়িয়ার বিএনপি ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মীরা না থাকার কারনে সে স্বৈরাচার আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করছেন। এ থেকেই বোঝা যায় এই আসনে তার জনপ্রিয়তা কেমন। তিনি তারেক রহমানের মনোযোগ আকর্ষন করে বলেন, পাবনা ৪ আসনে জাকারিয়া পিন্টুর বিকল্প নাই। তাই তাকেই মনোনয়ন দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তার প্রদি উদাত্ত আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিব, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আক্কাস আলী মেম্বার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু,যুবদলনেতা নুরে আলম মোস্তফা শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব মেহেদী হাসান, মামুনুর রশিদ নান্টু, মাহমুদুর রহমান জুয়েল, যুবদল নেতা মাহমুদ হাসান, আকতার হোসেন নিপা প্রমূখ।








