ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১২:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নের গতি ধারা বদলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি।

তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প তথা ছোট ছোট উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তা ও ব্যবসা প্রসারের সুযোগ সৃষ্টি করা গেলে দেশের প্রায় ৮০ শতাংশ বেকারত্ব দূর করা সম্ভব। উন্নয়নের জন্য মেগা প্রকল্প নির্ভরতা কমিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় অগ্রাধিকার দিতে হবে।

১২ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্টে আয়োজিত পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ (ঢাকা) বিচারক সিরাজুল ইসলাম মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি, দাশুড়িয়া শাখার ম্যানেজার মোঃ আব্দুস সবুর।
মেলার আয়োজক হিসেবে ছিলেন খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার। সার্বিক আয়োজনে ছিলেন খায়রুল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনেম তাজওয়ার অহিন।

উদ্যোক্তা মেলায় ক্ষুদ্র ও মাঝারি  ৫০ টি স্টল অংশগ্রহণ করেছে। মেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। মেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা : মোহাম্মদ ওয়াহিদ হোসেন

আপডেট সময় : ১২:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫