ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

মাটি কাটাকে কেন্দ্র করে ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত বিএনপি নেতার নাম বিরু মোল্লা। তিনি লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।প্রত্যক্ষদর্শী ও নিহত বিরু মোল্লার ছেলে রাজিব মোল্লা জানান, গত ১৬ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বিরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি কেটে নেয়। এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিরু মোল্লা জহুরুল মোল্লার কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা অবৈধ অস্ত্র দিয়ে বিরু মোল্লার মাথায় গুলি করেন।

গুলিবিদ্ধ হয়ে বিরু মোল্লা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও নিহত বিএনপি নেতা বিরু মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, আমাদের দলের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এটি কোনো দলীয় বিষয় নয়, নিহত ব্যক্তি হত্যাকারীর আপন চাচাতো ভাই।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান জানান, বিরু মোল্লা নামে এক বিএনপি নেতা নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাটি কাটাকে কেন্দ্র করে ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০১:২০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫