ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল পাবনাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩হাজার গাছ কাটার অভিযোগ কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে দুই মাসের নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

ঈশ্বরদীতে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৭:১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।
ঈশ্বরদীর শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ও বিকাল শিফ্টে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন সুত্র জানায়, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে সর্ববৃহৎ এই পরীক্ষা ২০০২ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। ঈশ্বরদী উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা সিএমএম আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের যুগ্ম-জেলা ও দায়রা জজ মোঃ সিরাজুল ইসলাম মামুন, অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার সরকার, ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান সরকার, একাডেমীক সুপারভাইজার আরিফুল ইসলাম, সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল হক শাহীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু, বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, এনটিভি অনলাইনের ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, আজকের দর্পণ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি  তুহিন হোসেনসহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ ।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন স্কুল পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান।
পরীক্ষাটি সমন্বয় করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান জানান, পূর্বের ধারাবাহিকতায় এই বছরও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারী ভাবে প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা না থাকায় এবার এই বৃত্তি পরীক্ষাটি বেশ গুরুত্ব বহন করছে।
এজন্য সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধাবিকাশে এই পরীক্ষা ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। বিগত সময়ের মত বৃহৎ পরিসরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা প্রদান করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫