ঈশ্বরদীতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
- আপডেট সময় : ০৬:১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে ।
অভিযোগ অনুযায়ী, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হুমকি দিয়ে জানায় যদি কেউ টাকা ফেরত দাবি করে, তবে স্কুলের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। পাশাপাশি বিদায় অনুষ্ঠানসহ কোনো সুযোগ-সুবিধা দেওয়া হবে না এবং আসন্ন এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও কোনো ধরনের সহায়তা করা হবে না।
এছাড়া, শিক্ষার্থীদের ভয় দেখিয়ে ফরম পূরণের নামে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম রবিউল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তার সঙ্গে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক জড়িত বলে অভিযোগ রয়েছে।
একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম রবিউলের সঙ্গে মুঠো ফোন ও সাক্ষাৎ এ কথা বলা হলে তিনি স্বীকার করেন যে তার ভুল হয়েছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।
তবে পরদিনই তিনি তড়িঘড়ি করে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন। এভাবেই এই বড় অঙ্কের টাকা আত্মসাতের চেষ্টা করা হয়েছে।










