ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

পাবনার তিন আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ

জুবায়ের খান প্রিন্স, পাবনা
  • আপডেট সময় : ০৭:০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে প্রতিদ্বন্দ্বী ১৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। একই দিন দুপুর ২টা থেকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করার অনুমতি দেওয়া হয়।

পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) এই আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, হাসান জাফির তুহিন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ধানের শীষ, কে. এম. আনোয়ারুল ইসলাম – স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী), ঘোড়া, মুহাম্মদ আজগার আলী – জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা, আশা পারভেজ –গণফোরাম, উদীয়মান সূর্য,  আব্দুল খালেক – ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), হাতপাখা

মাহবুবুর রহমান জয় চৌধুরী – স্বতন্ত্র প্রার্থী, একতারা, মীর মোহাম্মদ নাদিম হোসেন ডাবলু – জাতীয় পার্টি, লাঙ্গল, পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া), এই আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান হাবিব – বিএনপি ধানের শীষ,  আবু তালেব মন্ডল – জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা, জাকারিয়া পিন্টু – স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী), মোটরসাইকেল, শাহানাজ হক – স্বতন্ত্র প্রার্থী, কেতলি, আনোয়ার শাহ – ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা, সোহাগ হোসেন – বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), কাস্তে, সাইফুল আজাদ মল্লিক – জাতীয় পার্টি লাঙ্গল|।

পাবনা-৫ (সদর) এই আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস – বিএনপি, ধানের শীষ। অধ্যাপক ইকবাল হুসাইন – জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা, আব্দুল মজিদ মোল্লা – এবি পার্টি, ঈগল পাখি, মুফতি নাজমুল হুসাইন – ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা

প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সবাই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচন কমিশনের বিধি মেনে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।

পাবনা-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, তিনি বিভেদ ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করেন না। তার কর্মী-সমর্থকরাও শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা চালাবেন। তিনি সম্ভাব্য সব ভোটারের কাছে গিয়ে ভোট চাইবেন এবং জনগণের মঙ্গল ও পাবনার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে নির্বাচন কমিশন পাবনা-১ (সাঁথিয়া) ও পাবনা-২ (বেড়া–সুজানগর) আসনে পুনঃতফসিল ঘোষণা করেছে। এর ফলে ওই দুই আসনের প্রার্থীরা পুনরায় মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সংশ্লিষ্ট দুই আসনে আগামী ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনার তিন আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ০৭:০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬