ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজ সম্পাদক হাবিব ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পাবনা-৪ আসনে জামায়াতের এমপি র্প্রাথীর নির্বাচনী ইশতেহার ঘোষণা দরগা বাজার হাট পুনর্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আশরাফ হোসেন আকবর সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব

যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু

মালিকুজ্জামান, যশোর
  • আপডেট সময় : ০৬:৫৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা আবেদন জমা দেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী তিন প্রার্থী হলেন, যশোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, যশোর-৩ আসন থেকে এনসিপির খালিদ সাইফুল্লাহ ও যশোর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ। এছাড়া যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে যশোরের ৬টি আসনে এখন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে রয়েছেন ৩৪ প্রার্থী।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক হাতে পাওয়ার পর ২২ জানুয়ারি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

বর্তমানে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন নির্বাচনী লড়াইয়ে থাকায় সেখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস। যশোর-২ আসনের জহুরুল ইসলাম সরে দাঁড়ালেও কারিগরি কারণে তার নাম ব্যালটে থাকার সম্ভাবনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। যশোরের ৬টি আসনে এবার মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠু করতে ৮২৪ কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু

আপডেট সময় : ০৬:৫৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬