আওয়ামীলীগ দিনের ভোট রাতে করে নিয়েছে – হাবিবুর রহমান হাবিব
- আপডেট সময় : ১১:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আওয়ামীলীগ দিনের ভোট রাতে করে নিয়েছে। আজকে সময় এসেছে শান্তিপূর্ণভাবে আপনার ভোট ধানের শীষে দিতে পারবেন। নিজেদের মধ্যে কোন প্রকার দ্বিধাদ্বন্দ বা মনে কষ্ট না রেখে ধানের শীষকে বিজয়ী করতে একে অপরের হাতে হাত রেখে কাজ করুন।
যারা এখনো ধানের শীষের বাইরে রয়েছেন হয়তো দু-একদিনের মধ্যে ধানের শীষের প্রচারণায় শামিল হবেন। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার এসেছে, এ জোয়ারকে ধরে রাখতে আপনারা আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দিবেন।
এমনই মন্তব্য করেন, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব । বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে ঈশ্বরদী পৌর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ প্রচারণা শুরু করেন।
ঈশ্বরদী পৌর এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচারণা অফিসের উদ্বোধন ও ভোটারদের কাছে ধানের শীষের লিফলেট পৌঁছে দিয়েছেন। নির্বাচনি প্রচারণার সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
তিনি আরো বলেন, ধানের শীষের বাহিরে যারা এতোদিন ছিলেন, ইতোমধ্যে তাদের ভুল বুঝে অনেকেই নিজের ঠিকানায় ফিরে এসেছেন। এখন তারা ধানের শীষের প্রচারণায় অংশ নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।










