ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

হিন্দি সিনেমায় ভাষা নিয়ে চিন্তিত মধুমিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

এফএনএস
অভিনয় দক্ষতা ও সৌন্দর্য গুনে টলিউড জয় করার পর এবার বলিউড মাতাতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বহুদিন ধরেই গুঞ্জন চলছিল মধুমিতা মুম্বাই যাচ্ছেন। কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়েছেন বহু অভিনেতা। আর এবার সেই তালিকায় নাম লেখালেন সকলের প্রিয় পাখি। তবে হিন্দি সিনেমা হলেও ভাষা ভোজপুরী হওয়ায় চিন্তিত বাঙালী এ অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, এর আগে মধুমিতা জানিয়েছিলেন হিন্দি সিনেমায় কাজ করার কথা। বলেছিলেন, ‘বেশকিছু কাজের জন্য কথা হয়েছে। তবে যতক্ষণ না কনফার্ম হচ্ছে কিচ্ছু বলতে চাই না।’ তবে এখন জানা যাচ্ছে অভিনেতা তনুজ ভিরওয়ানির সঙ্গে ‘ফর্জ’ নামে একটি সিনেমায় কাজ করতে চলেছেন মধুমিতা। এর আগে ‘ইনসাইড এজ’ নামে একটি সিনেমায় কাজ করেছিলেন তনুজ। সানি লিওনের সঙ্গেও একটি ছবিতে কাজ করেছেন তিনি। হিন্দুস্তান টাইমস বাংলাকে মধুমিতা বলেন,বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায় এর ‘ফর্জ’ হিন্দি সিনেমা হলেও সিনেমাটি আমার কাছে চ্যালেঞ্জিং হবে বলেই মনে হয়েছে। পরিচালক প্রীতমের এই সিনেমা হিন্দি হলেও এটার ভাষা বিহারের বা ভোজপুরী টাইপের। তাই ভাষার জন্যই আপাতত নিজেকে তৈরি করছি। কারণ, আমি তো আদপে বাঙালি। ওই ভাষাটা ঠিকভাবে বলতে হবে। তাই একটু টেনশনে রয়েছি বলতে পারেন। তার উপর আবার একটা বাংলা ছবির শ্যুটিংও রয়েছে। সেই বাংলা ছবির কাজ কিছুটা করে আগস্টের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হিন্দি ছবি ‘ফর্জ’-এর কাজ শুরু করব। তারপর আবারও এসে বাংলা ছবির বাকিটা শ্যুট করব। এছাড়া ছবির গল্প নিয়ে মধুমিতা বলেন, “ফর্জ’ একটা কমেডি এবং ইমোশনাল গল্প। ছবিতে আমি একজন সরপঞ্জির মেয়ে। এটা যে ধরনের গল্প, সেটা মাথায় রেখে বিভিন্ন জায়গায় শুটিং হবে। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাতেও শুট হওয়ার কথা রয়েছে। তবে এর বেশি কিছু এখনই বলতে পারব না।” জানা গেছে, এই ছবির গল্প বিহারের পটভূমিকায় একটা প্রেমের গল্প। নায়ক-নায়িকার এই প্রেমে বাধা হয়ে দাঁড়াবে তার বাবা। মধুমিতা-তনুজ ছাড়াও এই ছবিতে রয়েছেন যশপাল শর্মা, গোবিন্দ নামদেব, মুস্তাক খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিন্দি সিনেমায় ভাষা নিয়ে চিন্তিত মধুমিতা

আপডেট সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩