ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

এফএনএস

হযরত শাহজালাল বিমানবন্দর টার্মিনাল-৩ নির্মাণে দক্ষিণ কোরিয়ার নাগরিক তেহো কিম ঢাকায় এসে বাংলাদেশি তরুণীর প্রেমে পড়ে যান। প্রেম থেকে গড়াল বিয়ে। তেহো কিম পেশায় একাউন্টস ম্যানেজার। জানা গেছে, এক পরিচিত বন্ধুর মাধ্যমে ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশি মডেল অভিনেত্রী পিজে হেলেনের সঙ্গে পরিচয় হয় তেহো কিমের। ২০২১ সালে জানুয়ারিয়াতে কিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হেলেন। ১৮ মার্চ দুই পরিবারের সম্মতিতে  ঢাকার একটি ক্লাবে ধুমধাম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এ খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি। বুধবার দুপুরে হেলেন বলেন, কিমের সঙ্গে আমার সম্পর্ক হবার পর বিয়ের সিদ্ধান্ত নেই। ওর পরিবার আমাকে দেখতে চায়। চার বার কোরিয়া গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি। তাদের সংস্কৃতি আমাকে আকৃষ্ট করে। এরপরে আমরা বিয়ে করি। স্থায়ীভাবে কোরিয়ার সিউলে বসবাস করবেন বলে জানালেন পিজে হেলেন। বললেন, আমার স্বামীর বাংলাদেশের প্রোজেক্ট শেষ হবে ২০২৪ সালে। এরপর আমরা কোরিয়ার সিওউলে স্থায়ীভাবে বসবাস করবো। ওখানেই ওদের বাড়িঘর, পরিবারের সবা ই থাকে। কিমের পরিবারের সঙ্গে হেলেন (বাম থেকে দ্বিতীয়) কড়িয়ান ভাষা জানেন না হেলেন, কথা চালান ইংরেজি দিয়ে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন তরুণী। আমাদের দুজনের মধ্যে যোগাযোগের সমস্যা নেই। তবে কোরিয়ান ভাষাটা আমি জানি না। শিখছি। তিনি বলেন, আমরা দুজনেই ইংরেজিতে দক্ষ। এজন্য কমিনিকেশনে কোনো সমস্যা হয়নি। সে আমাকে প্রথম প্রপোজ করেছিল। সে ভালো বাংলা বলতে না পারলেও বোঝে। তার সঙ্গে পরিচয়ের পর বুঝেছি মানুষ হিসেবে সে খুবই সৎ এবং আমাকে কেয়ার করে। পিজে হেলেনের পুরো নাম প্রীতি জয়েস হেলেন। ধর্মীয়ভাবে মুসলিম হেলেন, তেহো বৌদ্ধ। তবে বিয়ের ক্ষেত্রে দুই পরিবারের মাঝে ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। বরং হেলেনকে তেহোর পরতিবার আপন করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

আপডেট সময় : ০২:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩