ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

আবার আলোচনায় নবনীতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ২০০ বার পড়া হয়েছে

এফএনএস

স্বামী জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের পর বড় পর্দায় কাজ  নিয়ে ফের আলোচনায় এলেন অভিনেত্রী নবনীতা দাস। এই নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই ভারতীয় গণমাধ্যমে। বর্তমানে অভিনেতা  জিতু কামাল বিদেশে আছেন নতুন সিনেমার শুটিংয়ের জন্য। অভিনেত্রী  নবনীতা ব্যস্ত এখন  নতুন সিরিয়াল ‘বিয়ের ফুল’-এর শুটিং নিয়ে। নবনীতার নাকি আর ছোট পর্দায় অভিনয় করতে ভালো লাগছে না-এমনটাই গুঞ্জন। সম্প্রতি প্রযোজক রানা সরকারের সঙ্গে নবনীতার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে  পোস্ট করার পর থেকেই এই জল্পনার শুরু হয়। আলোচনা হচ্ছে  এবার নাকি বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে অভিনেত্রী নবনীতা দাসের। কিন্তু  নবনীতা এই বিষয়ে কোনো মুখ খোলেননি। এ প্রসঙ্গে প্রযোজক রানা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে  জানিয়েছেন, তিনি নায়িকাকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে নবনীতা অভিনীত মা তারা চরিত্রটি নিয়ে রীতিমতো আলোচনা হয়েছিল। আবারও এমনই কোনো চরিত্রের জন্য তাঁকে ভাবছেন প্রযোজক। রানা বললেন, ‘হ্যাঁ, নবনীতার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এই মুহূর্তে সিরিয়াল করছে। তাই সেইভাবে সময়টা ভাগ করে নিতে হবে। ওর (নবনীতা) অভিনীত মা তারার চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। তেমনটাই কিছু করার ইচ্ছে আছে। নবনীতাও বলেছে, যদি বড় পর্দায় ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পায়, তাহলে ছোট পর্দায় কাজ করা কমিয়ে দেবে। পরিচালনার দায়িত্বে থাকবে নতুন একটি ছেলে। যার নামটা এখনই বলছি না।’ এ ছাড়া প্রযোজক রানা শুরু করবেন ‘মীরজাফর চ্যাপ্টার ২’-এর শুটিং। সৌরভ পালোধী পরিচালিত একটি ছবিরও শুটিং শুরু হওয়ার কথা শিগগির। তবে রানার সঙ্গে নবনীতার ছবি দেখে অনেকেই মনে করছেন, তবে কি জীতুকে দেখানোর জন্যই বড় পর্দায় অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী নবনীতা দাস? যদিও তার কোনো উত্তর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবার আলোচনায় নবনীতা

আপডেট সময় : ০৪:২২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩