ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

খণ্ডকালীন সঙ্গী খুঁজছেন চীনা তরুণ-তরুণীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে

সম্পর্কের নানা জটিলতা এড়াতে অস্থায়ী বা খণ্ডকালীন সঙ্গী খুঁজছেন চীনের তরুণ-তরুণীরা। তারা এমন সঙ্গীকে পেতে চাইছেন, যার সঙ্গে চিন্তাভাবনা মিলে যাবে। সঙ্গীকে পুরোপুরি জানার চেষ্টা না করেই তার সঙ্গে কেবল স্বল্প সময় কাটাতে চান তারা। সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অস্থায়ী সঙ্গী খোঁজার এই বিষয়কে মান্দারিন ভাষায় বলা হচ্ছে ‘দা জি’। এর অর্থ ‘সবকিছু মিলে যাওয়া’। চীনের তরুণ-তরুণীরা অস্থায়ী সঙ্গী খুঁজতে প্ল্যাটফর্ম হিসেবে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম জিয়াওহংশুকে বেছে নিয়েছেন। তারা মূলত খাবার, গেমিং, ফিটনেস, ভ্রমণ, কৃষিকাজ, চ্যাটিং ও গান শুনতে আগ্রহী ব্যক্তিদের খোঁজ করেন। -এফএনএস

এসব সঙ্গীর মুখোমুখি হওয়া আবশ্যক নয়। তারা উইচ্যাট ও এ ধরনের অন্যান্য প্ল্যাটফর্মে প্রতিদিনের কথোপকথন সেরে নিতে পারেন। এসসিএমপিকে একজন তরুণ জানান, ‘পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সবকিছু শেয়ার করা যায় না। বরং একজন অপরিচিত মানুষের সঙ্গে অনেক কিছু বলা যায়।’ অপর একজন বলেন, ‘আমি সত্যিই খুব একা, আবার কেউ আমার ব্যক্তিগত জীবনে প্রবেশ করুক এমনটাও চাই না। এজন্য সাময়িক সম্পর্ক খুব ভালো।’ অস্থায়ী সঙ্গী খোঁজা আরেক তরুণ বলেছেন, ‘আমি সত্যিই খুব একা; সামাজিক মিথস্ক্রিয়াও পছন্দ করি না। তবে আশা করি, এমন একজন অপরিচিত ব্যক্তি আসবে, যে আমার জীবনে প্রবেশ করবে না। কিন্তু আমাকে একা সিনেমা দেখা বা একা একা আর খেতে দেবে না।’ তবে কিছু মানুষ এই ধরনের সঙ্গী খুঁজতে গিয়ে হতাশারও সম্মুখীন হচ্ছেন। একজন তরুণ এসসিএমপিকে বলেন, তিনি একজনের সাথে সম্পর্ক শুরু করেছিলেন। কিন্তু তাকে শুধু ভালো শ্রোতার ভূমিকা পালন করতে হয়েছিল। এরকম আরেকটি ঘটনা জানিয়ে বলেন, সঙ্গীর প্রতি রোমান্টিক অনুভূতি তৈরি হয়েছিল তার, যা তিনি চান না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খণ্ডকালীন সঙ্গী খুঁজছেন চীনা তরুণ-তরুণীরা

আপডেট সময় : ০৮:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩