ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মাকে দ্বিতীয় বিয়ে দিলেন অভিনেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ২৭৭ বার পড়া হয়েছে

এফএনএস
নিজের মাকে দ্বিতীয় বিয়ে দিলেন ভারতের মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চন্দেকার। এ খবর প্রকাশিত হলেই ভক্ত-শুভাকাক্সক্ষী থেকে নানা মহলে প্রশংসায় ভাসছেন তিনি। ব্যক্তিজীবনের সুখ-স্বাচ্ছন্দ্য বা সমাজ কী বলবে তা ভাবেননি। ভেবেছেন শুধুই মায়ের সুখের কথা। সে ভাবনা থেকেই মায়ের দ্বিতীয় বিয়ে দিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ। সেই খবর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন তিনি। সিদ্ধার্থ মায়ের বিয়ের রঙিন মুহূর্তের ছবি সোশ্যালে পোস্ট করে মারাঠি ভাষায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। অভিনেতার ভাষ্যমতে, হ্যাপি সেকেন্ড ইনিংস। তোমারও তো একজন পার্টনার প্রয়োজন। সন্তান ছাড়াও একটা জীবন রয়েছে তোমার। এই সুন্দর পৃথিবীতে তোমারও স্বাধীনতা রয়েছে। যা আমি আগে কখনো উপলব্ধি করিনি। আর কত দিন এভাবে একা একা জীবন কাটাবে তুমি? সিদ্ধার্থ আরো বলেন, এ পর্যন্ত সবার কথা ভেবেছ তুমি। সবার জন্য করেছ। কিন্তু এখন থেকে শুধু নিজের কথা ভাব। জীবনসঙ্গীকে সময় দাও। সন্তানরা সব সময় তোমার পাশে আছে। তুমি তো বেশ আয়োজন করে বিয়ে দিয়ে আমার জীবন সাজিয়ে দিয়েছ। এবার আমার পালা তোমার জীবন গুছিয়ে দেওয়ার। মায়ের বিয়েটা আমার জীবনের আরো একটা সুন্দর মুহূর্ত। সব শেষে এ তারকা লিখেছেন, ‘আই লাভ ইউ আই। হ্যাপি ম্যারেড লাইফ।’ অর্থাৎ, তোমাকে খুব ভালোবাসি মা। বিবাহিত জীবন সুখের হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাকে দ্বিতীয় বিয়ে দিলেন অভিনেতা

আপডেট সময় : ০৩:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩