ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

এরিকাই প্রথম ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ নির্বাচিত হলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

এফএনএস
‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৩’ নির্বাচিত হয়েছেন করাচির এরিকা রবিন। গত ১৪ সেপ্টেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। এ আসরে বিজয়ীর মুকুট পরেন তিনি। এরিকা প্রথম পাকিস্তানি নারী যে মিস ইউনিভার্সের মঞ্চে প্রতিনিধিত্ব করবেন। আরব নিউজ এ খবর প্রকাশ করেছে। মকুট বিজয়ের পর এরিকা রবিন তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, ‘প্রথম মিস ইউনিভার্স পাকিস্তান বিজয়ী হয়ে সম্মানিত বোধ করছি। আমাদের সুন্দর সংস্কৃতি রয়েছে; যা মিডিয়া কখনো সামনে আনে না। পাকিস্তানের মানুষ খুবই উদার, দয়ালু ও অতিথিপরায়ন। আমার দেশটি ঘুরে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’ ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৩’-এর আয়োজন করেছিল দুবাই-ভিত্তিক প্রতিষ্ঠান ইউজেন গ্রুপ। গত মার্চে এ আয়োজনের কথা তারা জানিয়েছিল। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, পাঁচজন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৩’-এর গ্র্যান্ড ফিনালে। চারজনকে হারিয়ে বিজয়ীর মুকুট পরেন এরিকা। বাকি চার প্রতিদ্বন্দ্বী হলেন- হিরা ইনাম (২৪), জেসিকা উইলসন (২৮), মালেকা আলভি (১৯) এবং সাবরিনা ওয়াসিম (২৬)। ১৯৯৯ সালে পাকিস্তানের করাচির একটি ক্রিশ্চিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন এরিকা রবিন। সেন্ট প্যাট্রিক গার্লস হাই স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে পাকিস্তানের চণ্ডীগড়ের সরকারি কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করেন। ২০২০ সালের জানুয়ারিতে প্রথম পেশাদার মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন এরিকা। মিস ইউনিভার্স পাকিস্তান খেতাব জয়ের কারণে এরিকা দেশটির কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে। আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ধরনের সুন্দরী প্রতিযোগিতায় নারীদের অংশ নেওয়ার অনুমতি পাকিস্তান সরকার দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এরিকাই প্রথম ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ নির্বাচিত হলেন

আপডেট সময় : ১১:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩