ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

আমির কন্যার বিয়ে হবে উদয়পুরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

এফএনএস
গত বছরের ১৮ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সারেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। কথা ছিল, গেল ৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়বেন আমির কন্যা। তবে পিছিয়ে যায় বিয়ের তারিখ। সম্প্রতি আমির খান নিজেই জানান, ২০২৪ সালের ৩ জানুয়ারি বিয়ে কন্যা ইরা খানের। যেখানে উপস্থিত থাকবেন শুধুই দুই পরিবারের সদস্যরা। এবার জানা গেল, বিয়ের আনুষ্ঠানিকতা সেরে একই বছরের ১৩ জানুয়ারি মুম্বাইয়ে জমকালো বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান সারবেন হবু নবদম্পতি। যেটি আমির ব্যক্তিগতভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের জন্য আয়োজন করবেন। মূলত ৩ জানুয়ারি হবে ইরা-নূপুরের আইনি বিয়ে, তারপর নবদম্পতি যাবে উদয়পুরে। সেখানে অগ্নিসাক্ষী রেখে এক হবে চার হাত। আমিরের ঘনিষ্ঠ সূত্রের মতে, ৮-১০ জানুয়ারি ৩ দিন ধরে চলবে বিয়ের নানান অনুষ্ঠান। মেহেন্দি থেকে সংগীত, হলুদ সবটাই হবে ধুমধাম করে। যেখানে নিমন্ত্রিত থাকবে শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা। এর আগে ইরা জানিয়েছিলেন, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’ এর আগে মেয়ের বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাতকারে আমির জানান, ‘ইরার জন্য নূপুর একেবারে যোগ্য সঙ্গী।’ আমিরের কথায়, এই কথাটা হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। তাও বলছি নূপুর আমাদের ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা একে অপরের সঙ্গে খুশি, সেটাই যথেষ্ট। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমির কন্যার বিয়ে হবে উদয়পুরে

আপডেট সময় : ০৮:৩৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩