ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক মাসের মধ্যে তদন্তের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করতে হবে- তুহিন দাপ্তরিক কাজে শৃঙ্খলা নিশ্চিত ও জনভোগান্তি লাঘবের তাগিদ এমপি শিমুল বিশ্বাসের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আকাশ মনি গাছের চারা উৎপাদন করছে সাঁথিয়া উপজেলা বন বিভাগ রাজশাহী ও পাবনার দুটি আসনে কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি সংরক্ষিত নারী আসনে পাবনার রোকেয়া হাসেমকে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষণ, ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ইকবাল হুসাইনের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করেন- এমপি আবু তালেব মন্ডল এনআইডি নিবন্ধনের বয়স কমানোর ঘোষণা ইসির

অনেক অবিচারের শিকার হয়েছি : বাঁধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে

এফএনএস
কিছুদিন আগেই বলিউডে তার প্রথম সিনেমা ‘খুফিয়া’ দিয়ে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবিটিতে তার সাহসী দৃশ্যের জন্য দুই বাংলাতেই বেশ আলোচনায় ছিলেন তিনি। গতকাল শনিবার ছিলো এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে অকোপটে নিজের বয়স জানিয়ে দিয়ে দীর্ঘ এক পোস্ট করেছেন বাঁধন। যেখানে উঠে এসেছে তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা কথা। জানিয়েছেন তার সফলতা ও হতাশার গল্প। জন্মদিনের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘হ্যালো বিশ্ব, আমার ৪০তম জন্মদিন! জীবনের চার দশকে পা রাখলাম। সবচেয়ে সুন্দর নতুন এই দশক শুরু করছি অনেক আশা, আনন্দ ও শান্তি নিয়ে। আগের দশকগুলো কেটেছিল দ্বিধায়, অন্যান্যের খুশি করার চেষ্টায় সময় নষ্ট করে! অনেক অবিচারের শিকার হয়েছি, ট্রমার মুখোমুখি হয়েছি। কিন্তু এই কষ্ট ও ভোগান্তিগুলো আমাকে আজকের বাঁধন করে তুলেছে! জীবনে কোনো কিছু নিয়ে কোনো অনুশোচনা নেই। জীবনের বাকি অংশ উপভোগ করতে চাই সম্মান ও শান্তি নিয়ে এবং আমি তা করব। আমি যেমন আছি, সেভাবে আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা।’ জীবনের চল্লিশটি বছর পার করে দেওয়ার সময়টা বাঁধনের কাছে খুব স্পেশাল। নিজের উপর বিশ্বাস রেখেই এতোদূর পথ পাড়ি দিয়েছেন তিনি। তা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি নিজের উপরে বিশ্বাস রাখি, নিজেকে সম্মান করি এবং আমি এখন যা আছি, তার পুরোটাই জীবনের প্রতিটি অস্থিরতার মাঝ থেকে নিজেকে এখানে এনেছি। আমি বিশ্বাস করি, নিজেকে উন্নত করার সবচেয়ে ভালো উপায় হলো শেখা। আমার জীবনে কিছু ভালো মানুষ আছেন যাদের সঙ্গে আমি আমার পরিস্থিতিগুলো আলোচনা করতে পারি এবং সমাধানের উপায় বের করি। আর যারা তাদের মূল্যবান সময় নষ্ট করেছেন আমাকে উপদেশ এবং অভিশাপ দিয়ে, বিশ্বাস করুন এগুলো কখনোই কোনো কাজে লাগেনি। আপনার সময়, এনার্জি ও জীবনে কী করবেন; তার সিদ্ধান্ত পুরোটাই আপনার। এখানে আমি শুধু আমার জীবনের গল্প বলছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনেক অবিচারের শিকার হয়েছি : বাঁধন

আপডেট সময় : ১০:৪৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩