ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

পার্নো মিত্র ও শ্রাবন্তীর ছবি নিয়ে সরগরম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

এফএনএস

সোশ্যাল মিডিয়ায় আচ্ছন্ন সময়টা এমন- তারকাদের কাজের চেয়ে ব্যক্তিগত অধ্যায় নিয়ে বেশি চর্চা হয়। এই যেমন খবরের শিরোনামে উঠে এলেন টলিউডের দুই অভিনেত্রী পার্নো মিত্র ও শ্রাবন্তী চ্যাটার্জি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেই তারা নেটপাড়ায় হৈচৈ ফেলে দিয়েছেন। ক’দিন আগেই শেষ হয়েছে দুর্গাপূজা। আনন্দ-উচ্ছ্বাসে সেটা উপভোগ করেছেন পার্নো। পূজা মণ্ডপে দেব-দেবীর সামনে বসে তুলেছেন কয়েকটি ছবি। তার মধ্যে দুটি ছবি শেয়ার করলেন সম্প্রতি। কমলা পাড়ের সাদা শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ। মুখে উচ্ছ্বাসের হাসি। এ ছবি দেখে পার্নোর অনুসারীদের একাংশ মুগ্ধতা প্রকাশ করেছেন বটে। কিন্তু আরেক অংশের কাছ থেকে তেড়ে আসছে নিন্দা, কটাক্ষ। কারণ একটি ছবিতে অভিনেত্রীর ক্লিভেজ দৃশ্যমান। এ নিয়ে কেউ বলেছেন, ‘ক্লিভেজ না দেখালে কি আধুনিক হওয়া যায় না?’ কেউ আবার কটাক্ষ করেছেন এভাবে, ‘শরীরটা না থাকলে যে কী হতো!’ আরেক অনুসারী পূজার কথা টেনে প্রশ্ন ছুঁড়েছেন, ‘পূজার মধ্যেও এ রকম ফ্যাশনে আসা লাগে?’ যদিও এমন নেতিবাচক মন্তব্য নিয়মিতই জোটে পার্নো মিত্রর ঝুলিতে। তাই অভ্যস্ত হয়ে গেছেন। এখন আর এসব নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করেন না ‘ডুব’ অভিনেত্রী। অন্যদিকে নিয়মিত সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখা শ্রাবন্তী চ্যাটার্জি এবার থাইল্যান্ড থেকে ঝড় তুললেন ভক্তদের মনে। রোববার সুইমিং পুলে গা ডুবিয়ে কয়েকটি ছবি ধারণ করেছেন অভিনেত্রী। গোলাপি অন্তর্বাসের সঙ্গে চোখে সানগ্লাস। সেই ছবি দেখে যেন ‘হা’ হয়ে আছে তার ভক্তরা। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘ছুটির দিনে ভ্রমণের সুযোগ’। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন থেকে জানা গেছে, ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনিকে নিয়ে থাইল্যান্ড ভ্রমণে গেছেন শ্রাবন্তী। কাজ থেকে বিরাম পেলেই তারা একত্রে ঘুরতে যান। এবারের সফরের মূল উদ্দেশ্য দামিনির জন্মদিন পালন; যেটা ছিল গত ২৭ অক্টোবর। প্রসঙ্গত, পার্নো মিত্রকে সর্বশেষ দেখা গেছে সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘তারকার মৃত্যু’ ছবিতে। আর শ্রাবন্তী বর্তমানে কাজ করছেন ‘দেবী চৌধুরানী’ ছবিতে। এটি পরিচালনা করছেন শুভ্রজিৎ মিত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পার্নো মিত্র ও শ্রাবন্তীর ছবি নিয়ে সরগরম

আপডেট সময় : ০২:১৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩