ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ঢাবি শিক্ষার্থী মৌনতা ইসলামকে শিক্ষাবৃত্তির চেক প্রদান ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বীজ-সার বিতরণ গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন

আলোচনা-সমালোচনায় আপত্তি নেই সুনেরাহর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

এফএনএস : কাকে কতটুকু দেখাবেন, জানাবেন সেটা তার নিজের বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্ট দেন অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘আমি যেহেতু একজন অভিনেত্রী,  স্বাভাবিকভাবে পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পারসোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। কেউ আলোচনা-সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারো মিথ্যা টাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেইটা টলারেট করব না।’ জীবন কোনো স্ক্রিপ্ট নয় জানিয়ে সুনেরাহ লেখেন, ‘আমার অফুরন্ত সময় শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।’ এ প্রজন্মের অভিনেত্রী লেখেন, ‘আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনও নিবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ। তবে ঠিক কী কারণে এবং কোন ঘটনায় সুনেরাহ এমন পোস্ট করলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অবশ্য অভিনেত্রীর পোস্ট দেখে বোঝা যাচ্ছে, পোশাক-পরিচ্ছেদ কিংবা বন্ধুত্বের সম্পর্কের নামে তাকে নিয়ে হয়তো নতুন কোনো বিতর্ক বা আলোচনার সৃষ্টি হয়েছে, যা পছন্দ হয়নি অভিনেত্রীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলোচনা-সমালোচনায় আপত্তি নেই সুনেরাহর

আপডেট সময় : ০৮:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩