ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা দেবিদ্বারে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন নিখোঁজের দুই দিন পর পুকুরে পানিতে মিলল ছোট্ট শিশু সেঁজুতির লাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসন্ন আটগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন আলী আমজাদ তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত

শুটিং সেটে মারা গেলেন অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

এফএনএস

শুটিং সেটে মারা গেছেন মালয়েশিয়ান অভিনেত্রী-সংগীতশিল্পী কুইনজী চেং। তার বয়স হয়েছিল ৩৭ বছর। গত ২৮ নভেম্বর অভিনেত্রীর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। চায়না প্রেসের বরাত দিয়ে মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, চেং ব্রেন অ্যানিউরিজমে ভুগছিলেন। স্থানীয় আর্টিস্ট চাই জি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সকাল ৮টা সময়ে আমরা দামানসারাতে উপস্থিত হই। সকালের নাস্তা শেষ করে সাড়ে ৮টার দিকে শুটিং শুরু করি। ওই সময়ে চেং পুরোপুরি সুস্থ ছিলেন। বিরতি নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফের শুটিং শুরু করি। ওই সময়ে চেং জানান, তার মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা করছে, বমিবমি লাগছে। একপর্যায়ে চেং বমি করেন; দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়।’ বমি করার পরও চেংয়ের জ্ঞান ছিল। সে তার মোবাইল ফোনের পাসওয়ার্ড জানায় এবং তার বয়ফ্রেন্ডকে কল করে মেডিকেল রেকর্ড জানার জন্য বলেন। এসব তথ্য উল্লেখ করে চাই জি বলেন, ‘চেংয়ের স্টাফরা তার প্রাথমিক চিকিৎসা দেন। চেং যখন জ্ঞান হারান তখন তার শ্বাস-প্রশ্বাস দ্রুত চলছিল। দ্রুত তার ঠোঁট, হাত-পা বেগুনি বর্ণ ধারণ করে। ‘কল করার পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বেলেন্স ঘটনাস্থলে চলে আসে। মেডিকেল টিম এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়; পরে তাকে মৃত ঘোষণা করা হয়।’ বলেন চাই জি। মালয়েশিয়ান গার্ল গ্রুপ এম-গার্লসের সদস্য কুইনজী। সেলাঙ্গরের দামানসারায় একটি প্রজেক্টের শুটিং করছিলেন তিনি। আগামীকাল শনিবার কুইনজীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। কুইনজী চেং মাত্র ৫ বছর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন। শুরুতে আত্মীয়-স্বজনদের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতেন। পরবর্তীতে চীনা নববর্ষের গানের জন্য জনপ্রিয়তা লাভ করেন তিনি। ২০১৫ সালে ‘ব্যাড স্টুডেন্টস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কুইনজী চেং। এ পর্যন্ত ১৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘আইসল্যান্ড স্টোরি’, ‘মাইন্ড গেম’, ‘ডোন্ট সে লাভ ইজ বিটার’, ‘আই কোর্ট ইউ’ প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুটিং সেটে মারা গেলেন অভিনেত্রী

আপডেট সময় : ১০:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩