ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

এ বছর বলিউডে অভিষেক হতে যাচ্ছে যে সব তারকা সন্তানরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

এফএনএস
প্রতি বছর বলিউডে নতুন মুখের আগমন ঘটে। কেউ অভিনয়শিল্পী, কেউবা পরিচালক হিসবে পা রাখেন। তাদের অনেকে নিজ গুণে জ¦লে উঠেন, আবার অনেকে হারিয়ে যান। বলিউডের তারকা সন্তানদের দীর্ঘ একটি তালিকা রয়েছে; যারা এখনো বলিউডে পা রাখেননি। নতুন বছরে তারকাসন্তানদের অনেকে অভিনয়শিল্পী হিসেবে বলিউডে অভিষেক হবে। এমন কজন তারকা সন্তানকে নিয়ে এই প্রতিবেদন।
শানায়া কাপুর : বাবার নাম সঞ্জয় কাপুর, কাকা অনিল কাপুর, দিদি সোনম কাপুর, দাদা অর্জুন কাপুর। বলছি, সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুরের কথা। অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, বলিউডে পা রাখতে যাচ্ছেন শানায়া। পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। গত বছরের জুলাই মাসে ‘দেধাদক’ শিরোনামের এ সিনেমার শুটিং শুরু করেন শানায়া। গত বছর এটি মুক্তির কথা থাকলেও তা হয়নি। তবে চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে। তা ছাড়া মালায়ালাম ভাষার ‘ভ্রুষবা’ সিনেমায় অভিনয় করছেন শানায়া। চলতি এ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
রাশা থাদানি : বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ব্যক্তিগত জীবনে চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানির সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির রাশা থাদানি ও রণবীর নামে এক কন্যা-পুত্র সন্তান রয়েছে। এছাড়াও তার আরো দুটি পালক কন্যা রয়েছে। পদ্মশ্রী জয়ী রাভিনার কন্যা রাশা বলিউডে পা রাখতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন রাশা। এটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ইব্রাহিম আলী খান : বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা দম্পতির পুত্র ইব্রাহিম আলী খান। অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা। যদিও আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘সারজামিন’। এটি পরিচালনা করছেন বোমান ইরানির পুত্র কায়োজ ইব্রাহিম। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কাজল। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
পাশমিনা রোশান : রাজেশ রোশানের কন্যা ও হৃতিক রোশানের চাচাত বোন পাশমিনা রোশান। ‘ইশক ভিশক’ সিনেমার রিমেকের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শহিদ কাপুর ও অমৃতা রাও। ২০০৩ সালে মুক্তি পায় ‘ইশক ভিশক’। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে এই সিনেমার রিমেক। যার নাম রেখেছে ‘ইশক ভিশক রিবাউন্ড’। গত বছর সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। পাশমিনা ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রোহিত সরাফ, জিবরান খান, নায়লা গ্রেওয়াল। চলতি বছরে মুক্তি পাবে এই সিনেমা।
আমান দেবগন : বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগন। অজয়ের সঙ্গে মাঝে মাঝে একফ্রেমে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় আমান। এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় রাভিনার মেয়ে রাশার বিপরীতে অভিনয় করছেন আমান। এটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
আহান পাণ্ডে : বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডে। তিনি পেশায় ব্যবসায়ী। তার আলানা পাণ্ডে ও আহান পাণ্ডে নামে দুই সন্তান রয়েছে। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে এরইমধ্যে বলিউডে অভিষেক হয়েছে। এবার চাঙ্কি পাণ্ডের ভাতিজা আহান পাণ্ডে বলিউডে অভিষেক পা রাখতে যাচ্ছেন। যশরাজ ফিল্মসের তত্ত্ববধায়নে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। চলতি বছরে তার বড় পর্দায় পা রাখার কথা। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এ বছর বলিউডে অভিষেক হতে যাচ্ছে যে সব তারকা সন্তানরা

আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪