ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন

বিয়ের সিদ্ধান্ত নিলেন সুস্মিতা সেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৪ বার পড়া হয়েছে

এফএনএস
সুস্মিতা সেন মাত্র ১৮ বছর বয়সে মডেলিংয়ে খ্যাতি কুড়িয়েছেন। ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনে। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। তার পর ‘বিবি নাম্বার ওয়ান’, ‘সির্ফ তুম’, ‘ফিঁজা’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’-র মতো সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় ক্যারিয়ারে তেমন গতি না পেলেও তার ব্যক্তিগত জীবন কখনো প্রচারের আলো থেকে সরে যায়নি। ইন্ডাস্ট্রি অথবা বাইরের একাধিক নামিদামি ব্যক্তিত্বের সঙ্গে নাম জড়িয়েছে তার। কখনো রণদীপ হুদা, কখনো মুম্বইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, আবার কখনো ললিত মোদি কিংবা বয়সে অনেক ছোট রহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার। এখন তার সঙ্গী রহমান। এবার নতুন করে তার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি এই তারকা। গেল বছর হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পরে নতুন করে নিজের জীবন ফিরে পেয়েছেন সুস্মিতা সেন। সেই সঙ্গে তার জীবনে ফিরে এসেছে পুরনো প্রেমও। তিনি রহমান শল। ২০১৮ সাল থেকে সুস্মিতার মনের মানুষ তিনি। মাঝে বছর দু’য়েকের জন্য মনোমালিন্য হলেও একে-অপরের কাছ থেকে দূরে সরে যাননি কেউ। তবে কি শেষমেশ রহমানের সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন সুস্মিতা। এমন গুঞ্জন বেশ জোরালো হয়েছে সম্প্রতি। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝিই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ যুগল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ের সিদ্ধান্ত নিলেন সুস্মিতা সেন

আপডেট সময় : ১০:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪