ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন

বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে

এফএনএস
সংসার জীবন ভালো যাচ্ছে না চিত্রনায়িকা মাহিয়া মাহির- শোবিজে এমন গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। অবশেষে তা প্রকাশ্যে এসেছে নায়িকার মুখ থেকেই। গত শুক্রবার রাতে হুট করে ফেসবুকে এসে মাহি জানান, সংসার জীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি। স্বামী রাকিব সরকারের সঙ্গেও থাকছেন না এই অভিনেত্রী। ইতিমধ্যেই তারা হয়েছেন আলাদা। প্রায় ৯ মিনিটের ভিডিওতে কোথাও স্বামী রাকিবের ব্যাপারে নেতিবাচক কথা বলেননি মাহি। ভিডিও শুরুতে এই চিত্রনায়িকা বলেন, ‘আজকে এমন একটা ভিডিও করতে হবে আর সেটা আমার করতে হবে বিষয়টা আমি ভাবিনি। আমার মনে হয়েছে যে না এটা আসলে সবাইকে বলাটা এখন সময় হয়েছে। কারণ আমাদের নিজেদের ভালোর জন্যই আমার মনে হয় এটা বলা উচিত, সবার জানা উচিত।’ এরপর তিনি বলেন, ‘আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্টেন্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য না। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্পর্ক করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।’ তারা দুজন আলাদা আছেন জানিয়ে মাহি বলেন, ‘একটা ছাদের নিচে দুটি মানুষ কেন আসলে ভালো নেই। এটা ঐ দুটো মানুষই ভালো বলতে পারে। ওরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের সমস্যা বুঝতেও পারবে না, সমাধানও করতে পারবে না। আমরা দু’জন মিলেই আমাদের সম্পর্ক যেটা ছিল সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আলাদা হব। আমরা আলাদা আছি অনেকদিন যাবত। হয়ত খুব দ্রুতই এটার একটা ইনডিং হবে। আমরা দুজন মিলেই এটা ঠিক করব যে, এটা কিভাবে শেষ হবে।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ও হয়তো এখন এসব বুঝতে পারে না, কিন্তু একসময় এসব বুঝবে। তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’ উল্লেখ্য, এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিয়ে। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছরের সংসার জীবনের ইতি টানেন ২০২১ সালের ২২ মে। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। তাদের ঘরে পুত্রসন্তান ফারিশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি

আপডেট সময় : ০৯:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪