ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মাহিয়া মাহির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন রাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে

গত শুক্রবার মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের সেই ভিডিওতে তিনি জানান, এখন তাঁরা আলাদা আছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তিনি ভিডিওর শুরুতে তাঁর স্বামী রাকিব সম্পর্কে বলেন, ‘আমাদের বোঝাপড়া ভালো ছিল এবং আমরা ভালো ছিলাম। সে খুব ভালো একজন মানুষ। খুব পরোপকারী ও কেয়ারিং। আমার পুরো পরিবারকে সম্মান করেছে। সব সময় ছাতার মতো করে আগলে রেখেছে।’ তারপর নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা বলেন এই নায়িকা। বলেন, ‘একটা ছাদের নিচে দুজন ভালো নেই। এটা শুধু ওই দুজন বলতে পারবে। আর কেউ বুঝবে না। আমাদের যে সম্পর্ক ছিল এবং সম্মান ছিল সেই জায়গা থেকে দুজন ভেবেছিলাম সেপারেশনে যাব। যাব না, অলরেডি আমরা সেপারেশনে আছি। হয়তো খুব দ্রুত এটার একটা সমাপ্তি হবে। তবে আমি তাকে সম্মান করি।’ তবে বিচ্ছেদ নিয়ে গেল দুদিন দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি। মেসেজে বা হোয়াটসঅ্যাপে খুদে বার্তা দিলেও কেউ উত্তর দেননি। গত রোববার সন্ধ্যার পর তাঁর স্বামী রাকিব সরকারের সঙ্গে কথা হয় সংবাদ মাধ্যমের। এ সময় বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিই। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি।’ তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘আপনারা আলাদা আছেন বলে মাহি জানিয়েছেন। দ্রুতই ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন। সেটা নিয়ে আপনার মন্তব্য কী?’ রাকিব সরকার বলেন, ‘তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না। সময় নেই। তারপর বলব।’ তবে কবে নাগাদ তাদের বিচ্ছেদ হবে সে বিষয়ে কিছুই বলেননি রাকিব সরকার। কথা শেষ করে জানান, খুব দ্রুত একটি ভিডিও বার্তার মাধ্যমে সব কিছু পরিষ্কার করবেন তিনি। উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাঁদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাঁদের ওই বিয়ে ভেঙে যায়।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাহিয়া মাহির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন রাকিব

আপডেট সময় : ১০:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪