ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

হলিউডে নাম লেখাচ্ছেন ওবামাকন্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া এবার হলিউডে পা রাখতে চলেছেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও এবার নির্মাতা হিসেবে হলিউডে নিজের অভিষেক ঘটাতে চলেছেন মালিয়া। যার জন্য নিজের নাম থেকে ওবামা পদবিও ছেঁটে ফেলেছেন তিনি! বারাক ওবামা ও মিশেল ওবামার বড় মেয়ে মালিয়া সম্প্রতি তার বিখ্যাত পারিবারিক পদবি ত্যাগ করেছেন। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী চলচ্চিত্র নির্মাতা হিসেবে হলিউডে অভিষেক করার আগে নিজের নামের পরিবর্তন করলেন। উদীয়মান পরিচালক সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-এর প্রিমিয়ারের আগে নতুন নামটি শেয়ার করেন। হার্ভার্ড গ্র্যাজুয়েট মালিয়া গত জানুয়ারিতেই তার পদবি ওবামা তুলে নিয়েছেন। সানড্যান্স ইনস্টিটিউটের মিট দি আর্টিস্ট স্পটলাইট ভিডিওতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের মেয়ের নাম মালিয়া অ্যান বলে উল্লেখ করা হয়েছে। মালিয়ার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-তে অভিনয় করেছেন টুন্ডে আডেবিম্পে, লাটনিয়া বোরসে, এবং জন ওয়েইগ্যান্ড। হলিউডে অভিষেকের আগে, মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন। এ ছাড়া মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ স্টাফ রাইটার হিসেবেও কাজ করেছেন। এর আগেও বহুবার মার্কিন সংবাদমাধ্যমে শিরোনামে উঠে এসেছেন মালিয়া। হোয়াইট হাউস ছেড়ে চলে আসার পরেও তাকে নিয়ে ছিল চর্চা। তার ব্যক্তিগত জীবন, শিক্ষাজীবন, আগামীতে বাবা-মায়ের পথেই হাঁটবে কি না এমন বহু প্রশ্নই ঘুরপাক খায় তাকে ঘিরে। বছরখানেক আগে মালিয়া হার্ভার্ডে থাকাকালীন একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে তার সহপাঠীকে চুম্বন করছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হলিউডে নাম লেখাচ্ছেন ওবামাকন্যা

আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪