ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

নারীদের দুই স্বামী রাখার অনুমতি চান আজমা ফাল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ২৯৯ বার পড়া হয়েছে

২১শে জুন থেকে শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি সিজন ৩’। এবারের সিজনে সালমান খানের পরিবর্তে সঞ্চালকের আসনে ছিলেন অনিল কাপুর। এবারের শোয়ের সব থেকে বড় চমক হলো এমন কিছু প্রতিযোগী আছে যারা আগে কখনো বিগবসের ঘরে আসেননি। সেই তালিকায় রয়েছে ভারতের জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। দুই স্ত্রী পায়েল ও কৃতিকাকে সঙ্গে নিয়েই বিগ বসের ঘরে এন্ট্রি নিয়েছেন তিনি। আর এতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেক তারকারাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। টলিউড অভিনেতা দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেন, দুই স্ত্রীকে নিয়ে রিয়্যালিটি শোয়ের দর্শকের মনোরঞ্জন করা বিনোদন জোগানোর অপব্যবহার। একই মত প্রকাশ করেছেন অভিনেতা করণ কুন্দ্রারও। এমনকি আরমানকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লক আপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফল্লাহ। তিনি বলেন, আরমান যদি দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে আসতে পারে, তাহলে নারীরাও দুইজন স্বামী নিয়ে সেখানে যেতেই পারেন। সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরকেও মেনে নেবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ আমি ‘বিগ বস ওটিটি ৩’ নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন ওদের কোনো সমস্যা যখন নেই তাহলে বাকিদের কেন হচ্ছে। আমাদেরও কোনো সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হল আমরাও যেন দু’জন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব। তিনি আরও বলেন, যদি আমাদের জীবনে দুজন স্বামী থাকে তাহলে সেটা অন্যায়। একজন ছেলে দুজন স্ত্রীকে নিয়ে শোয়ে এসেছেন সেটা সকলে উপভোগ করছে। আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেওয়া হোক। হিসেবটা সমানুপাতিক হওয়া উচিত, তাই না? উল্লেখ্য, ২০১১ সালে মাত্র ১৭ বছর বয়সে পায়েলকে বিয়ে করেন ইউটিউবার আরমান। এরপর স্ত্রী পায়েলকে ডিভোর্স না দিয়ে তার বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সংসার করছেন তিনি। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারীদের দুই স্বামী রাখার অনুমতি চান আজমা ফাল্লাহ

আপডেট সময় : ০৬:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪