সংবাদ শিরোনাম ::
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জলঢাকায় কলেজ অধ্যক্ষের পদত্যাগ।
সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে
বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ তছলিম উদ্দিন পদত্যাগ করেছেন।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় অধ্যক্ষ মোঃ তছলিম উদ্দিন পারিবারিক সমস্যা দেখিয়ে নিজেই পদত্যাগ করেছেন।
জানাগেছে, বুধবার রাতে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে কলেজটির সাধারন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারির আয়োজনে দুর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ তাসলিম উদ্দিনের অপসারনের দাবিতে কর্মবিরতি ও সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয়।
এসবের পরিপ্রেক্ষিতে নিজ থেকেই অধ্যক্ষ তছলিম উদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জি আর সরোয়ার।
এ বিষয়ে অধ্যক্ষ মোঃ তছলিম উদ্দিনের মুঠোফোন একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।












