ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

তেজস্ক্রিয় জ্বালানির রিজেক্টেড স্টিক রাশিয়ায় ফেরত পাঠাল আরএনপিপি

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০১:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল এসেম্বল স্টিক বা তেজস্ক্রিয় জ্বালানির একটি রিজেক্টেড স্টিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কড়া নিরাপত্তায় রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০ টায় তেজস্ক্রিয় জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকা থেকে সড়কপথে ঢাকা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্প সূত্রে জানা যায়, নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বলের হ্যান্ডেলিং এর কাজ করার সময় অসাবধানতায় একটি বাঁকা হয়ে যায়। সে কারনে একটি এসেম্বলের হ্যান্ডেলিং রিজেক্ট করা হয়েছিল। রিজেক্টেড ইউরেনিয়াম এসেম্বল স্টিক রিপ্লেসমেন্ট হওয়ায় বাঁকা হয়ে যাওয়া নিউক্লিয়ার হ্যান্ডেলিংটি রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমে ফেরত পাঠানো হয়।

এ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল এসেম্বল স্টিক রূপপুরে পৌঁছে।

ঈশ্বরদী থানার অফিসার শহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

তেজস্ক্রিয় জ্বালানির রিজেক্টেড স্টিক রাশিয়ায় ফেরত পাঠাল আরএনপিপি

আপডেট সময় : ০১:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪