ঈশ্বরদীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে
কিশোরকণ্ঠ পড়বো, মেধা বিকাশ করবো এই স্লোগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার উদ্দ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯:৩৫ঘটিকায় উপজেলার দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত ৬৩৫জন সাধারন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন সময় কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব বাকী বিল্লাহ, ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা পশ্চিম এর সভাপতি ইসরাইল হোসেন শান্ত, কেন্দ্র পরিদর্শক ও পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, কিশোরকণ্ঠ পাবনা জেলা শাখার সাবেক উপদেষ্টা জহুরুল ইসলাম, সাদ্দাম হোসেন, আশিকুজ্জামান আশিকসহ আনেকেই এবং পরীক্ষা কেন্দ্রের বাহিরে শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পাবনা জেলাব্যাপী এ পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতকার্য শিক্ষার্থী যারা পাশ করে ট্যালেন্টপুল ও সাধারন বৃত্তি পাবে তাদের মাঝে তিন লক্ষ টাকা প্রদাণ করবে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন পাবনা জেলা শাখা।




















